দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছর বয়সী শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছর বয়সী শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছর বয়সী শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছর বয়সী শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছর বয়সী শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছরের কন্যা শিশু দুলালীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নির্মম হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মাস্টার পাড়া এলাকায়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে ওই ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের দুলাল-শাবনুর দম্পতির থাকার ঘর থেকে তাদের একমাত্র কন্যা সন্তানের মাথা বিছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, হঠাৎ চিৎকার শুনে তাদের বাড়িতে গিয়ে ঘরের ভিতর দেহ থেকে মাথা বিছিন্ন দুলালীর মরদেহ মাটিতে পড়ে আছে। এসময় মরদেহের পাশে একটি তরকারি কাটা রক্তমাখা বটি দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত দুলালীর মা শাবনুর জানায়, তার একমাত্র মেয়েকে নদীতে গোসল করিয়ে বাড়িতে পাঠিয়ে দেন তিনি। পরে বাড়িতে এসে মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাহিরে ছিকল আটকানো ঘরের দরজা খুলে ভিতরে মেয়ের রক্তমাখা মরদেহ দেখতে পান তিনি। পরে চিৎকার দিলে স্থানীয় লোকজন বাড়িতে এসে তার মরদেহ দেখতে পান।

তিনি বলেন, দীর্ঘদিন পর আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দান করেছে। সেই সন্তানকে আজ জবাই করা হলো। আমার অবুঝ শিশুকে যে খুন করেছে তার বিচার চাই। তার বিচার না হলে, আমি আমার জীবন শেষ করে দিবো।

কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুননবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কন্যা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

One response to “দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছর বয়সী শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!