মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার ঠিক আগেই সন্তানের হত্যাকারীকে ক্ষমা করলেন পিতা
- আপডেট সময় : ০৯:০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার ঠিক আগেই সন্তানের হত্যাকারীকে ক্ষমা করলেন পিতা
ছেলেকে হত্যার জন্য বিচারপ্রর্থী ছিলেন বাবা। খুনির সাজার রায়ও ঘোষণা হয়েছিল আদালতে। কিন্তু মৃত্যুদণ্ডের সেই রায় কার্যকর করার ঠিক আগেই নিজের সন্তানের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। সেখানে হত্যার শাস্তি হত্যার মাধ্যমেই দেওয়া হয়।
শোকাহত পিতার মহানুভবতার ঘটনাটি সম্প্রতি গণমাধ্যমের শিরোনাম হয়েছে। খুনের অপরাধে এক তরুণের মৃত্যুদণ্ড হতে দেখে খারাপ লাগে ছেলেহারা বাবার। তাই নিজের সন্তানের হত্যাকারীকেই জীবন ভিক্ষা দেন তিনি।
মঙ্গলবার (৭ মে) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আল হুমাইদি আল হারবি নামের ওই বাবা হঠাৎ করে দণ্ড কার্যকরের স্থানে যান। সেখানে গিয়ে ঘোষণা দেন ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন তিনি। তার এমন উদারতা দেখে অবাক হয়েছেন উপস্থিত কর্মকর্তারা।
ওই হত্যাকারীর দণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়ার আগে আল হুমাইদি আল হারবির কাছে একাধিকবার গিয়েছিলেন সরকারি কর্মকর্তারা। কিন্তু ওই সময় তিনি ছেলের হত্যাকারীকে ক্ষমা করতে চাননি। তবে পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন।
ক্ষমা ঘোষণার পর, তরুণ অপরাধীকে মৃত্যুদণ্ডের হাত থেকে রক্ষা করার জন্য আল হারবির চারপাশে জড়ো হয়ে উপস্থিত জনতা তার সহানুভূতিশীল কাজের জন্য প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে।
আল হারবির এই পদক্ষেপ সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক প্রশংসা অর্জন করে। ছেলের হত্যারকারীকে ক্ষমা করা ওই বাবার এমন উদারতার সাধারণ মানুষের হৃদয় ছুয়ে যায়। তারা এটিকে ক্ষমার একটি অন্যান্য উদাহরণ হিসেবে অভিহিত করেছেন।
উল্লেখ্য, সৌদি আরবে হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। দেশটিতে শিরচ্ছেদের মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়। তবে দণ্ড কার্যকরের আগে হত্যার শিকার হওয়া ব্যক্তির পরিবারের কাছে হত্যাকারীর জন্য ক্ষমা প্রার্থনা করা হয়। পরিবার ক্ষমা করলে মৃত্যুদণ্ড রহিত করা হয়। তথ্য সুত্র ও ছবি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




















