ফেনী জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ৩ রোহিঙ্গাকে আটক
- আপডেট সময় : ০৫:১৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে
ফেনী জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই মো: কুতুব উদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ জসীম উদ্দিন, এএসআই এবিএম আশিকুর রহমান, নারী কনস্টেবল লিজা আখলিমা সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার ০৯মার্চ সন্ধ্যা ৭:৪০ ঘটিকার সময় ফেনী সদর মডেল থানাধীন মহিপাল ওভার ব্রীজের নিচে ঢাকামুখী স্টার লাইন কাউন্টারের সামনে স্টার লাইন বাসে উঠার চেষ্টাকালে সন্দেহজনক ০৩(তিন) জন-কে আটক করে।
আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাদের নাম ১। শফিক খান (২১), পিতা-আইয়ুব খান, মাতা-শমশিদা, সাং-সাঙ্গিরিবিল, থানা-বুচিডং, জেলা-বুচিডং, দেশ-মায়ানমার, এ/পি- সাং-বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ১০ ব্লক, জি-২৫, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
২। মোঃ রফিক (২০), পিতা-কালা মিয়া, মাতা-আনোয়ারা বেগম, সাং-হাড়িপাড়া, থানা-থানাসইদ, জেলা-মংডু, দেশ-মায়ানমার, এ/পি- সাং-আলীখালী রোহিঙ্গা ক্যাম্প, ২৫ ব্লক, ডি-২৩, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
৩। রোজিনা আক্তার (১৯), পিতা-আব্বাস, মাতা-আসমা, সাং-নাইক্ষ্যংডং, থানা-বুচিডং, জেলা-বুচিডং, দেশ-মায়ানমার, এ/পি- সাং-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ১৯ ব্লক, ই-৫, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার প্রকাশ করে।
আসামীদের কথাবার্তা ও চালচলন সন্দেহজনক মনে হয়। এসময় উক্ত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, উখিয়ার বালুখালী, কুতুপালং, টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প হতে পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেছে।
উক্ত আসামী মায়ানমারের নাগরিক হওয়া সত্ত্বেও অবৈধ পথে অবৈধ উপায়ে বাংলাদেশে প্রবেশ করে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় বিদেশী নাগরিক আইনে মামলা রুজু করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























