রংপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়
- আপডেট সময় : ০৪:৫৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে
রংপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার ১০ মার্চ রংপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় মহড়ার আয়োজন করা হয়।
পড়ুন>>জেলা প্রশাসক মুক্তিযুদ্ধে রংপুরের প্রথম শহীদ শংকু সমজদারের প্রতি শ্রদ্ধা জানান
এ উপলক্ষে জেলা প্রশিসকের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি রের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র্যালী শেষে জেলা স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোয়ানরা ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করেন। এসব দুর্ঘটনা কি ভাবে মোকাবেলায় করতে হবে মহড়ার মাধ্যমে তা উপস্থিত সকলকে শিখিয়ে দেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ডঃ চিত্রলেখা নাজনীন উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম।

এছাড়াও এতে জেলা স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























