সরিষাবাড়িতে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ-নারীসহ আহত ৮
- আপডেট সময় : ০৬:১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ২১৪ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়িতে বাঁশ কাঁটা কে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী পৌরসভার চন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সংর্ঘষে আহতরা হলেন- মৃত আজহার আলী খানের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল জহুরুল ইসলাম খান মজনু ও তার ছেলে সাইদুর রহমান খান শ্রাবণ।
মৃত কলিম উদ্দিন খানের ছেলে রফিক খান হানিফ উদ্দিন খান ও হানিফ খানের স্ত্রী জরিনা বেগম ও পুত্র রুবেল খান,মৃত আব্দুল লতিফ খানের ছেলে রঞ্জু খান ও তার ছেলে ফরিদ খান (৩০)।
আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পৌর কাউন্সিলর জানান, পৌরসভার বাউসি চন্দনপুর খান বাড়ীতে রঞ্জু খান বাশঁ কাটতে গেলে রুবেল ও হানিফ খান তাদের সীমানায় দাড়িয়ে বাশঁ কাটতে বাধাঁ প্রদান করে।
এর জের ধরে কথাকাটাটির এক পর্যায়ে দুপক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হন।
এবিষয়ে সরিষাবাড়ী পৌরসভার কাউন্সিলর মোশারফ হোসেন জানান,অন্যের সীমানা থেকে বাঁশ কাটতে যাওয়াকে কেন্দ্র করে দু-পক্ষের মাঝে কথাকাটাটি সৃষ্টি হয়।
কথাকাটাকাটির একর্পযায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের লোকজন গুরুত্বর আহতে হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর জানান,এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


























