সুনামগঞ্জে জুবিলী মাঠে দু”দিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম জন্ম-মহোৎসব চলছে
জেলার ইতিহাসে এই প্রথম বারের মতো বৃহত্তর পরিসরে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়(বালুর) মাঠে দু”দিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম জন্ম-মহোৎসব চলছে।
বৃহস্পতিবার ও আজ শুক্রবার সৎসঙ্গ বাংলাদেশ সংসদ বিহার পূর্ব নতুনপাড়া সুনামগঞ্জের আয়োজনে শহরের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত প্রার্থনা,নামজপ, আলোচনা সভা ও ধর্মীয় ভক্তিমূলক গান পরিবেশন করা হচ্ছে।
মাঠে হাজারো ভক্তের চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম সার্বক্ষনিক সেবা দিয়ে যাচ্ছে। মেডিকেল সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. আশুতোষ দাস।
এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পীযূষ কান্তি দাস মানিক,সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. আশুতোষ দাস প্রমুখ।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন একজন সত্যিকারের মানুষ হিসেবে আমরা সবাই একে অপরের ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধা রাখা দরকার।
মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য তাই মানবতার ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। দীর্ঘকাল ধরে চলে আসার সুনামগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন অটুট আছে। তা সবসময় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরে শিল্পরা ভক্তিমূলক ধর্মীয় গান পরিবেশন করেন।
Leave a Reply