ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর ২৯ বছরেও কাটেনি নানা সংকট আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সম্পর্ক সুস্পস্ট: রিজভী নতুন আয়োজনে কুমার বিশ্বজিতের জনপ্রিয় গান ‘যেখানে সীমান্ত তোমার’ দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সুস্থ রয়েছেন ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের কাউনিয়ায় ডোবার পানিতে গড়িয়ে পড়া খেলনা গাড়ি তুলতে গিয়ে শিশুর মৃত্যু ব্যাটে-বলে বিশ্ব কাঁপানো ১০ অলরাউন্ডারের ক্রিকেট মহাকাব্য কাউনিয়ায় যুবদলের প্রস্তুস্তি সভা ছাত্র-ছাত্রীদের মানবিক মানুষ হওয়ার আহবান হারাগাছ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী

মান্দায় শত বছরের কবরস্থানের জায়গা দখল করে পুকুর খননের অভিযোগ

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • আপডেট সময় : ০৬:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬৫ বার পড়া হয়েছে

মান্দায় শত বছরের কবরস্থানের জায়গা দখল করে পুকুর খননের অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মান্দায় জোরপূর্বক কবরস্থানের জমি দখল করে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ১নং ভারশোঁ ইউপি চৌবাড়ীয়া বাজার সংলগ্ন পশ্চিম দিকে মালশিরা গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায় মালশিরা গ্রামের মৃত বুধা প্রামাণিকের দুই ছেলে ইসরাফিল ও বাবুল এবং একই গ্রামের আতাউর রহমানের যৌথ মালিকানা পুকুরের খনন কাজ করছেন।

ঐ পুকুরের দক্ষিণ পার্শ্বে একটি কবরস্থান রয়েছে। সেখানে বহু মৃত ব্যক্তির কবর রয়েছে। চৈবাড়িয়াহাট মৌজার জেল নং ১৬৩ খতিয়ান নং ৫২ দাগ নং ২০৭ জমির পরিমাণ ২৮ শতক জমিতে কবরস্থান রয়েছে। এই কবরস্থানের জমি দখল করে পুকুরের কাজে ব্যবহার করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এমন অনেক স্থানীয় ব্যক্তির অভিযোগ ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাজের ক্ষমতার দাপটে কবরস্থানে প্রায় ২শতাংশ জমি দখলে নিয়ে পুকুরের পাড় ( সিমানা) নির্মাণ করেছেন।

বারংবার নিষেধ করা সত্ত্বেও তিনি ক্ষমতার দাপটে কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় ভূমি অফিসের নায়েব মাহবুব আলম জরিপ করে সীমানা নির্ধারণ করে খুঁটি পুঁতে দেওয়া শর্তেও কবরস্থানের জমিতে পুকুর খনন করে দখল করে নিয়েছে।

তবে এ ঘটনায় ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাজ উদ্দিনের কাছে কবরস্থানের জায়গা দখল করে পুকুর খননের বিষয় জানতে চাইলে তিনি বলেন, পুকুরটি আমার আর আমি খনন করছি, কবরস্থানের সাইডে পুকুরের পাড় বেঁধে দিয়েছি এটাই বড় ভাগ্যে।

কবরস্থানের জায়গা দখল করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সাক্ষাতে কথা হবে বলে ফোন কেটে দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামীকালই লোক পাঠিয়ে বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “মান্দায় শত বছরের কবরস্থানের জায়গা দখল করে পুকুর খননের অভিযোগ”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় শত বছরের কবরস্থানের জায়গা দখল করে পুকুর খননের অভিযোগ

আপডেট সময় : ০৬:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩