নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে ২ শতাধিক বাঁশ কেটে নেওয়ার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে ২ শতাধিক বাঁশ কেটে নেওয়ার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে ২ শতাধিক বাঁশ কেটে নেওয়ার অভিযোগ

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে ২ শতাধিক বাঁশ কেটে নেওয়ার অভিযোগ

নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে জোরপূর্বক বাঁশ ও গাছের ডাল কেটে নিয়েছে প্রভাবশালী একটি মহল।উপজেলার হাতুড় ইউনিয়নের বেহাজত (কাছলাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আনোয়ার হোসেন ও আব্দুল ওহাব, আব্দুল ওহাবের স্ত্রী শাপলা বেগম, আল ফারুকের স্ত্রী মমতা বেগমসহ আরো ৪-৫ জন লোক পূর্ব শত্রুতার জেরে গোলাম মোক্তাদেরের প্রায় ৬০টি বাঁশ ও  ডালপালা কেটে নিয়ে যায়।

এ ঘটনায় গোলাম মোক্তাদের বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন কিন্তু পুলিশ কোন পদক্ষেপ না নেওয়ায় বিবাদীগণ আবারও ১৯/০২/২৩ইং তারিখে প্রকাশ্যে বাদীকে হুমকি ধমকি প্রদান।

 

প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ২’শ বাঁশ কেটে নেয়। এমতাবস্থায় ভুক্তভোগ নিরুপায় হয়ে আইনী সহায়তায় চেয়ে দ্বিতীয়বারের মতো থানায় অভিযোগ করেন।

তবে অভিযুক্ত ওহাব গংদের কাছে বাঁশ ও গাছ কেটে জমি দখলের বিষয়ে জানতে চাইলে তাঁরা উক্ত সম্পত্তি নিজেদের দাবি করে বাঁশ ও গাছের ডাল কেটে নেওয়ার বিষয়টি স্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!