সন্তানসহ বিচ্ছেদের ৯ মাস পর আদালতে পুনরায় বিয়ে সাড়ে চার বছরের সংসার জীবনে জন্ম নিয়েছিল ফুটফুটে একটি ছেলে সন্তান। কিন্তু স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় স্ত্রীকে ডিভোর্স দেন স্বামী। কিন্তু বাকি থাকা দেনমোহর পরিশোধ হয়নি। এরপর আদালতের শরণাপন্ন হয় ভুক্তভোগী মেয়েটি। মামলা করেন স্বামীর নামে।
এরপর দীর্ঘ এক বছর পর আদালত ৩ বছর ৬ মাসের ছেলে সন্তানের কথা ভেবে আবারও তাদের সন্তানের দিকে দেখে বিচারক থমকে যাই ভেবে চিন্তা করে সিদ্ধান্ত নেন বিচারক অবশেষে বিয়ে করিয়ে দিলো আদালতে।
দুই পরিবার, কাজী ও আইনজীবী এডভোকেট রাসেল আহমেদ রনি উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।
জানা যায়, পারিবারিকভাবে বিয়ে হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের জামাল মিয়ার ছেলে মো. রাকিব আলী ও কর্ণখালী মির্জাপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে পারভীন খাতুনের।
পরে তাদের বনিবনা না হওয়ায় প্রায় ৯ মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়। পরে আদালতে মামলা করেন পারভীন খাতুন।
দীর্ঘদিন ধরে মামলাটি আদালতে চলমান ছিল। আজ (বৃহস্পতিবার) এনিয়ে বিজ্ঞ আদালত সাক্ষীদের বক্তব্য গ্রহণ করেন। পরে দুই পরিবার ও স্বামী-স্ত্রীর সম্মতি নিয়ে পুনরায় বিয়ের সিদ্ধান্ত দিয়েছেন।
শিশুটির ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে ব্যতিক্রমী এই সিধান্ত দেয় আদালত। আদালতের এই সিদান্তের ফলে শিশুটি তার পিতৃস্নেহ ফিরে পাবে। পুনরায় বিয়েতেও আগের দেনমোহর ১ লাখ ৩০ হাজার ১০০ টাকায় রাখা হয়েছে।
ডিভোর্স হয়ে গেলেও শুধুমাত্র সাড়ে তিন বছর বয়সী আমার ছেলের দিকে তাকিয়ে ও বিচারকের গভীর পরামর্শে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম।
আদালতের প্রতি চিরকৃতজ্ঞ থাকব, এমন সিদ্ধান্ত দেয়ায়। আদালতের এই সিদ্ধান্তে দুই পরিবারের সকলেই খুশি আমরা স্বামী স্ত্রী সন্তান সহ।
[…] […]