ভূরুঙ্গামারীতে ৫০০ টাকা বাজিতে রাতে নদী সাঁতার দিয়ে পার হতে গিয়ে যুবক নিখোঁজ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত :
সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
৪১৭
বার পড়া হয়েছে।
ভূরুঙ্গামারীতে ৫০০ টাকা বাজিতে রাতে নদী সাঁতার দিয়ে পার হতে গিয়ে যুবক নিখোঁজ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ে শেষে ফেরার পথে বর যাত্রীর সাথে ৫০০ টাকা বাজিতে রাতে নদী সাঁতার দিয়ে পাড়ি দিতে গিয়ে যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
নিখোঁজ যুবকের নাম বাবুল মিয়া (২২)। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর পুত্র। রবিবার (০৫ জানুয়ারি ) রাত সাড়ে এগারটার দিকে দুধকুমার নদের শহিদুলের ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, পাইকেরছড়া মাওলানা পাড়ার মোজাম্মেল হকের পুত্র হাসেম আলীর সাথে তিলাই ইউনিয়নের খোচা বাড়ির চর এলাকার মৃত হযরত আলী মেয়ের সাথে বিয়ে হয়।
রবিবার (০৫ ফেব্রুয়ারি ) রাত সাড়ে এগারটার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকা যোগে দুধকুমার নদী পারি দেওয়ার সময় বাজি ধরে বরের ফুফাত ভাই বাবুল।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিস এর ডুবুরি দল এলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।
[…] […]
[…] […]