গুরুদাসপুরে রাইস মিলের ফিতায় জড়িয়ে চালকের মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৫:৪৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ২২১ বার পড়া হয়েছে
নাটোরের গুরুদাসপুরেনূর মুসাইফ রাইচ মিলের ফিতায় জড়িয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার ( ২৮ জানুয়ারি ) বেলা ১১ টার দিকে গুরুদাসপুর উপজেলার দক্ষিণ নাড়িবাড়ি হাজি বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।নিহত ব্যক্তির নাম রমজান আলী (৪০)। সে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর বীর বাজার ইমাদারপাড়া এলাকার মৃত বয়েন আলীর ছেলে।নিহত রমজান আলীর পরিবারে তিন ছেলে ও স্ত্রী রয়েছেন।
স্থানীয়রা জানান , রমজান আলী দক্ষিণ নারীবাড়ি হাজি বাজার এলাকার নূর মুসাইফ রাইচ মিলে প্রায় দেড় বছর ধরে ধান ভাঙ্গানোর কাজ করছিলেন। ঘটনার দিন সকাল থেকে ধান ভাঙ্গানোর কাজ করছিলেন রমজান।
একপর্যায়ে চলন্ত মেশিনে ফিতায় আঠা দেওয়ার সময় অসাবধানতাবসত তার পড়নের কাপড় ফিতায় ছড়িয়ে পড়ে।
সময় রমজান আলীর দেহ ফিতার সাথে মুড়িয়ে মুর্হুতেই ক্ষত-বিক্ষত হয়ে যায়। রমজান আলীর মুখমন্ডল বুঝা গেলেও শরীরটি বিচ্ছিন্ন হয়ে ক্ষত-বিক্ষত হয়ে পড়ে। ফায়ার কর্মীদের সহায়তায় ক্ষত-বিক্ষত লাশটি উদ্ধার করে পুলিশ।
নূর মুসাইফ রাইচ মিলের স্বত্বাধিকারি নাজিম উদ্দিন বলেন, দির্ঘদিন ধরে তার রাইচ মিলে রমজান আলী ধান ভাঙ্গানোর কাজ করছিলেন।
ঘটনার সময় অসাবধানতাবসত ফিতায় জড়িয়ে রমজানের মৃত্যু ঘটে। রাইচ মিলের পক্ষ থেকে রমজানের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে দুপুর ১২ টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তা লাশটি উদ্ধার করে।
এঘটনায় গুরুদাসপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে রমজান আলীর মৃত দেহটি হস্তান্তর করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























