গুরুদাসপুরে রাইস মিলের ফিতায় জড়িয়ে চালকের মর্মান্তিক মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গুরুদাসপুরে রাইস মিলের ফিতায় জড়িয়ে চালকের মর্মান্তিক মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৩১ জুলাই ২০২৬; আজকের রাশিফল:কেমন কাটবে আপনার আজকের দিনটি সক্রিয় মৌসুমি বায়ু, আজও দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  তাড়াশে দুঃস্থ ও অতিদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

গুরুদাসপুরে রাইস মিলের ফিতায় জড়িয়ে চালকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
গুরুদাসপুরে রাইস মিলের ফিতায় জড়িয়ে চালকের মর্মান্তিক মৃত্যু

নাটোরের গুরুদাসপুরেনূর মুসাইফ রাইচ মিলের  ফিতায় জড়িয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার ( ২৮ জানুয়ারি ) বেলা ১১ টার দিকে গুরুদাসপুর উপজেলার দক্ষিণ নাড়িবাড়ি হাজি বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।নিহত ব‍্যক্তির নাম রমজান আলী (৪০)। সে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর বীর বাজার ইমাদারপাড়া এলাকার মৃত বয়েন আলীর ছেলে।নিহত রমজান আলীর পরিবারে তিন ছেলে ও স্ত্রী রয়েছেন।

স্থানীয়রা জানান , রমজান আলী দক্ষিণ নারীবাড়ি হাজি বাজার এলাকার নূর মুসাইফ রাইচ মিলে প্রায় দেড় বছর ধরে ধান ভাঙ্গানোর কাজ করছিলেন। ঘটনার দিন সকাল থেকে ধান ভাঙ্গানোর কাজ করছিলেন রমজান।

একপর্যায়ে চলন্ত মেশিনে ফিতায় আঠা দেওয়ার সময় অসাবধানতাবসত তার পড়নের কাপড় ফিতায় ছড়িয়ে পড়ে।

সময় রমজান আলীর দেহ ফিতার সাথে মুড়িয়ে মুর্হুতেই ক্ষত-বিক্ষত হয়ে যায়। রমজান আলীর মুখমন্ডল বুঝা গেলেও শরীরটি বিচ্ছিন্ন হয়ে ক্ষত-বিক্ষত হয়ে পড়ে। ফায়ার কর্মীদের সহায়তায় ক্ষত-বিক্ষত লাশটি উদ্ধার করে পুলিশ।

নূর মুসাইফ রাইচ মিলের স্বত্বাধিকারি নাজিম উদ্দিন বলেন, দির্ঘদিন ধরে তার রাইচ মিলে রমজান আলী ধান ভাঙ্গানোর কাজ করছিলেন।

ঘটনার সময় অসাবধানতাবসত ফিতায় জড়িয়ে রমজানের মৃত্যু ঘটে। রাইচ মিলের পক্ষ থেকে রমজানের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে দুপুর ১২ টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তা লাশটি উদ্ধার করে।

এঘটনায় গুরুদাসপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে রমজান আলীর মৃত দেহটি হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!