ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান সফরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি লগি-বৈঠার ঘটনার বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি জামায়াতের রংপুরে অটোরিকশা চুরির ঘটনায় পিটুনিতে দুজনের প্রাণহানি সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট, সচলের চেষ্টা চলছে মহাবিপন্ন তালিকায় চালমুগরা, কমছে বনের এই ঔষধি বৃক্ষ বার্মিংহামে মেজবানে মিলিত হলেন সাত শতাধিক প্রবাসী চাটগাঁইয়া রোনালদোর হাজার গোলের মাইলফলক নিয়ে তৈরি হলো নতুন বিতর্ক নেতানিয়াহুর ব্যর্থতার তদন্ত চেয়ে উত্তাল তেল আবিব কুয়েটে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, আবেদন অনলাইনে

ভূরুঙ্গামারীতে শীতের তিব্রতার সঙ্গে  বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ৩৪৩ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে শীতের তিব্রতার সঙ্গে  বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি কমে গেছে। শীতের তিব্রতার সঙ্গে  বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ।

হিমেল হাওয়ার সঙ্গে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গত দুই সপ্তাহে উপজেলায় শিশু ডায়রিয়াসহ ঠান্ডা জনিত রোগের প্রকোপ বেড়েছে। ঘরে ঘরে দেখা দিয়েছে জ্বর, সর্দি ও কাশি।

আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা বেশি।ফলে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি ) সকাল ১১ টায় উপজেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, বর্হিবিভাগ চিকিৎসা নিতে আসা রোগীদের ভীড়।

এদের অনেকেই ঠান্ডাজনিত সর্দি, জ্বর, কাশিতে আক্রান্ত। বয়স্কদের অনেকেই শ্বাসকষ্ট, শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন।

“হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ‍্যে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত বেশী হচ্ছে শিশুরা । বাত ব‍্যথা, শ্বাসকষ্ট ও এ‍্যাজমায় আক্রান্ত বয়স্ক রোগী বেশি দেখা যাচ্ছে।”

উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের শেফালি বেগম বলেন, তার দুটি বাচ্চার হঠাৎ করে গত দুদিন থেকে জ্বর ও পাতলা পায়খানা শুরু হয়। অবশেষে হাসপাতালে আসছি চিকিৎসকের পরামর্শ নিতে।

আমজাদ হোসেন (৬০) নামের এক বয়স্ক লোক জানান, শীতে তার শ্বাসকষ্ট ও এ‍্যাজমার সমস্যা বেড়েছে তাই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি।

হাসপাতাল ছাড়াও প্রাইভেট ক্লিনিক গুলোতে অন্য রোগীর চেয়ে ঠাণ্ডাজনিত রোগীই বেশি আসছে সেবা নিতে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, শীতজনিত রোগের প্রকোপ একটু বেড়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন‍্যান‍্য রোগীর তুলনায় শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি।

শীতে বাচ্চাদের প্রতি বিশেষ যত্নবান  হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, এই সময়টাতে শিশুকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে।

শীত বেশি পড়লে শিশুকে গরম কাপড় পরাতে হবে। শিশুদের খুব বেশি সময় ঘরের বাইরে রাখা যাবে না। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “ভূরুঙ্গামারীতে শীতের তিব্রতার সঙ্গে  বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ ”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে শীতের তিব্রতার সঙ্গে  বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ 

আপডেট সময় : ০৪:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩