শৈলকুপার সাঈদ হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬
- আপডেট সময় : ০৯:৩৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ ১৬০ বার পড়া হয়েছে
শৈলকুপার সাঈদ হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর সাঈদ হত্যা মামলার অন্যতম পলাতক আসামী মাসুদ মন্ডল (৪৬) ঝিনাইদহের শৈলকুপা থানার গাড়াগঞ্জ এলাকা থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীকে শৈলকুপা থানায় হস্তান্তর করেছে র্যাব-৬।
উক্ত হত্যা মামলার অন্যান্য সহযোগী আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যহত রয়েছে।
জানাগেছে, ঝিনাইদহের শৈলকুপার উমেদপুর ইউনিয়নের দুই ওয়ার্ডের ইউপি সদস্যের রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব হতেই বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত ১৪ নভেম্বর ২০২২ তারিখ কফিল মেম্বার এবং মান্নান মেম্বারের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কফিল মেম্বারের লোকজন মান্নান মেম্বারের পক্ষের সাইদ হোসেন (৪০) এর উপর হামলা চালায়।ঐ হামলায় প্রতিপক্ষের এলোপাথারী আঘাতে সাইদ হোসেনের মৃত্যু হয়।ওই ঘটনায় ১৭ নভেম্বর ২০২২ তারিখে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় ভিকটিমের ভাই রফিজ বিশ্বাস (৪৭) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























