প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শুভেচছা
- আপডেট সময় : ০৮:৪৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ ২০৪ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি নিজামুল হক নাসিমকে ফুলেল শুভেচছা জানানো হয়।
গত বুধবার (১৬ নভেম্বর) সকাল ১১.০০ ঘটিকার বাংলাদেশ প্রেস কাউন্সিল হলরুমে নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে ফুলেল শুভেচছা জানান ও তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান, চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক, এমটিভি চেয়ারম্যান, বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান সেলিম রহমান।
মিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃআমিনুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব উদ্দিন,সিনিয়র সহ-সভাপতি আজিজুল হাকিম, প্রচার সম্পাদক নিজান উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা ইঞ্জিনিয়ার সাদেকুর নাজার খান উর্মি।
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সহ-সম্পাদক ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।
মিরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ মৃধা, সহ-প্রচার সম্পাদক রুবীনা শেখসহ প্রমূখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























