২৯ শে নভেম্বর রোজ শুক্রবার নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নাঙ্গলমোড়া আন্ত: গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ইং এর শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ আলী চৌধুরী পেয়ারু যুগ্ম আহবায়ক, গুমানমর্দ্দন ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মীর কাশেম সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা ও সাবেক সাংগঠনিক সম্পাদক, হাটহাজারী উপজেলা বিএনপি।
এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এইচ এম হুজ্জাতুল ইসলাম আহবায়ক, নাঙ্গলমোড়া খেলোয়াড় কল্যাণ সমিতি । ম্যাচটির সঞ্চালনায় ছিলেন, জনাব ওয়াহিদুল আলম সদস্য সচিব, নাঙ্গলমোড়া খেলোয়াড় কল্যাণ সমিতি।
এইচ এম হুজ্জাতুল ইসলাম বলেন, আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শিক্ষার্থী নিহত হয়েছেন, তাদের স্মরণে আমরা ৮টি ফুটবল টিম গঠন করেছি।
তিনি আরো বলেন, যে সকল শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি এই নতুন দেশ, তাদের স্মরণে অনেকেই অনেক কিছু করেছে কিন্তু কেউ ফুটবল টিম গঠন করেনি, যা নাঙ্গলমোড়া খেলোয়াড় সমিতিই প্রথম।
নির্ধারিত খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ এর ট্রফি শহীদ বিন ইয়ামিন একাদশের অধিনায়কের হাতে তুলে দেন, উক্ত উদ্বোধনী ম্যাচের প্রধান অতিথি জনাব মাহবুবুল আলম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোঃ সেলিম হাসান, মোঃ দিদারুল আলম মুন্সি, বখতিয়ারুল ইসলাম, মোঃ ফিরোজ চৌধুরী, আব্দুর রহিম রাজু, এম এ হালিম, হাফেজ হেলাল, জমির উদ্দিন শিপন, তানভীর, আকিল খান, লোকমান, বাবুল, সাইফুল, রায়হান জুয়েল, আসিফ, নেছার , শাওন ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply