সংবাদ শিরোনাম :
হারাগাছের ব্যাংকার নুর- উন-নবী বকুল আর নেই
কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
- আপডেট সময় : ১১:৪৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ৫০৬ বার পড়া হয়েছে
রংপুরের হারাগাছের ব্যাংকার নুর- উন-নবী বকুল আর নেই।
কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর সভার মুন্সি টারী গ্রামের বাসিন্দা রুপালী ব্যাংক অন্নদানগর শাখার জুনিয়র অফিসার নুর-উন-নবী বকুল আর নেই (ইন্না-লিল্লাহি–রাজেউন)তিনি সোমবার রাত ২ টা ১৫ মিনিটে নিজবাড়িতে হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
তার বয়স হয়েছিল ৫৬ বছর। স্ত্রী ২ পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল ৪ টায় সারাই মুন্সিপাড়া শরিফীয়া জামে মসজিদ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
তিনি মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান,মাদ্রাসা, মসজিদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে ব্যাংক,বীমার কর্মকর্তা,শিক্ষক, রাজনৈতিক নেতা সহ সুধীজন শোক ও সমবেদনা জানিয়েছেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























