হাটহাজারীতে শহীদ জিয়া স্মৃতি নাঙ্গলমোড়া আন্ত:ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৩৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
হাটহাজারীতে শহীদ জিয়া স্মৃতি নাঙ্গলমোড়া আন্ত:ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন
হাটহাজারীতে শহীদ জিয়া স্মৃতি নাঙ্গলমোড়া আন্ত:ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
৬ ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায় হাটহাজারী থানার অন্তর্গত নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গনে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পড়ুন>>ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া এবং বিভ্রান্তিকর খবর প্রচার করছে
উক্ত ফুটবল টুর্নামেন্টে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম এশিয়ান স্পেশালিস্ট হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ক্রীড়াবিদ ও সফল উদ্যোক্তা এবং উক্ত টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আলহাজ্ব লায়ন সালাউদ্দিন।
নুরুল আজম টিটু ও নেছার উদ্দিন যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব ও মেখল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন।
উক্ত উদ্বোধনী খেলা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম তুহিন উদ্বোধন করেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা প্রকল্প কর্মকর্তা গোলাম হোসেন এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক, আনোয়ার হোসেন উজ্জ্বল।
উক্ত উদ্বোধনী খেলায় সভাপতির বক্তব্যে জনাব সালাউদ্দিন আলী বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ মূলক কাজ থেকে দূরে রাখতে এই ধরনের খেলার আয়োজন করতে হবে। খেলার মাধ্যমে যুব সমাজের মধ্যে ভাতৃত্ববোধ গড়ে উঠবে।
তিনি যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলোয়াড় সুলভ মনোভাব গড়ে তোলার জন্য সমাজের সকল পর্যায়ের জনগণকে এগিয়ে আসার অনুরোধ জানান।
এসময় গিয়াস উদ্দীন চেয়ারম্যান বলেন, শিক্ষার মান বৃদ্ধি ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধিসহ খেলোয়াড় সুলভ মনোভাব গড়ে তোলার জন্য সমাজের সকল পর্যায়ে জনগনকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।
এই উদ্বোধনী খেলায় কামাল উদ্দিন টিটু স্মৃতি ফুটবল একাদশ বনাম মুসলিম উদ্দিন ফুটবল একাদশ শক্তিশালী দল দুইটি অংশগ্রহণ করে। খেলায় কামাল উদ্দিন টিটু স্মৃতি ফুটবল একাদশ ১-০ গোলে মুসলিম উদ্দিন চৌধুরী স্মৃতি ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী এবং পরাজিত উভয় দলকে ব্যারিস্টার মীর হেলালের পক্ষ থেকে ৫০০০ হাজার টাকা প্রদান করা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আকতার হোসেন ভুট্টু মেম্বার, হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ হারুন চৌধুরী ,
হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সদস্য গাজী মোরশেদ উল আলম, হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহাব উদ্দীন, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ শাহাবউদ্দিন, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃশফিউল আলম বাবু,নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আজম মেম্বার, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোলায়মান মেম্বার।
অন্যান্যদের মধ্যে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আজম ডাক্তার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আবছার আক্তারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

























