হত্যা ও ডাকাতি মামলার দুই আসামী গ্রেপ্তার
নওগাঁয় হত্যা ও ডাকাতির ঘটনায় মামলা হওয়া পৃথক পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাবের একটি দল। বুধবার ২০ নভেম্বর সন্ধ্যার দিকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার উত্তরপাড়া এলাকা হতে মিলন (৪১) কে এবং নওগাঁ জেলার সদর উপজেলার কাঠালতলী এলাকা হতে সাইফুল ইসলাম (৬০)কে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত আব্দুল্লাহ হিল কাফি নওগাঁর সাপাহার উপজেলার সৈয়দপুর ব্রীজ এলাকায় পৌঁছামাত্র আনুমানিক ৮/১০ জন অজ্ঞাতনামা মুখোশপরা ডাকাতেরা পরিকল্পিতভাবে রাস্তার দুই পার্শ্বে রশি টেনে তার গতিরোধ করে। এরপর তাদের হাতে থাকা বাঁশের লাঠি, লোহার রড ও শাবল দিয়ে কাফির মাথায় স্বজোরে আঘাত করলে মাথা ও কপালে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে গিয়ে চিৎকার শুরু করেন।
ভূক্তভোগীর চিৎকার ও চেচামেচিতে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন কাফিকে উদ্ধার করে সাপাহার উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান। অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কাফিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
অপরদিকে, গত ৯অক্টোবর এরশাদ নামের এক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনাইচন্ডি হাটে মহিষ বিক্রি করে টাকা পয়সাসহ লোকজন নিয়ে ভটভটি ও মোটর সাইকেলযোগে নিজ বাড়িতে আসছিলেন।
ঐ দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ জেলার সাপাহার উপজেলার মাইপুর খাড়িব্রীজ এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা ৮/১০ জন ডাকাতেরা রাস্তার উপর গাছ ফেলে এরশাদসহ ৫জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের নিকট থেকে ৫লাখ ৬৬হাজার ৮০০টাকাসহ ০২টি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
সাপাহার থানায় পৃথক দুটি মামলা রুজুর পর থানা কর্তৃক রিক্যুইজিশন মূলে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল চাঞ্চল্যকর ক্লুলেস খুনসহ ডাকাতি মামলার তদন্তপ্রাপ্ত আসামী মিলন এবং সাইফুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সাপাহার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Leave a Reply