স্বপ্নে দেখি একটি নতুন ঘর -কাজী নজরুল ইসলাম  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
স্বপ্নে দেখি একটি নতুন ঘর -কাজী নজরুল ইসলাম  : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

স্বপ্নে দেখি একটি নতুন ঘর -কাজী নজরুল ইসলাম 

কাজী নজরুল ইসলাম 
  • প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
ছবি-কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা খড়ের ঘর। কার্পাসডাঙ্গা,দামুড়হুদা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ।

স্বপ্নে দেখি একটি নতুন ঘর -কাজী নজরুল ইসলাম।

স্বপ্নে দেখি একটি নতুন ঘর!
তুমি আমি দু-জন প্রিয়, তুমি আমি দু-জন।
বাহিরে বকুল-বনে কুহু পাপিয়ায়
করে কুজন।

আবেশে ঢুলি ফুল-শয্যায় শুই
মুখ টিপে হাসে মল্লিকা জুঁই,
কানে কানে গানে গানে কহে, ‘চিনেছি উতল সমীরণ॥’

পূর্ণিমা চাঁদ কয়, গান আর সুর চঞ্চল, ওরা দুজন!
প্রেম জ্যোতি আনন্দ অবিরল ছলছল ওরা দুজন!
মৌমাছি কয় গুনগুন গান গাই
মুখোমুখি দুজনে সেইখানে যাই,
শারদীয়া শেফালি গায়ে পড়ে কয়–
‘ব্রজের মধুবন এই তো ব্রজের মধুবন।’ পড়ুন>>লিচু চোর  -কাজী নজরুল ইসলাম

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!