স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় বরখাস্ত হলেন কুড়িগ্রামের এএসপি সোহেল উদ্দিন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় বরখাস্ত হলেন কুড়িগ্রামের এএসপি সোহেল উদ্দিন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় বরখাস্ত হলেন কুড়িগ্রামের এএসপি সোহেল উদ্দিন

হিমেল মিত্র- সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মে, ২০২৩
স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় বরখাস্ত হলেন কুড়িগ্রামের এএসপি সোহেল উদ্দিন

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় বরখাস্ত হলেন কুড়িগ্রামের এএসপি সোহেল উদ্দিন

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) হয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দিন। তিনি কুড়িগ্রামের রৌমারী সার্কেলে কর্মরত ছিলেন।

 

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে তার বরখাস্তের বিষয়টি এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপনটি জারি করা হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, কুড়িগ্রাম জেলার রৌমারী সার্কেল সহকারী পুলিশ সুপার সোহেল উদ্দিনের বির“দ্ধে তার স্ত্রী রিফাত জাহান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৮ সালে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন।

 

ওই মামলায় ২০২২ সালে ২ অক্টেবর আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। পরে ২০২২ সালের ১০ নভেম্বর আদালত এ মামলায় তার বির“দ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অভিযোগ গঠন করেন।

 

তাই চাকরিবিধি অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সোহেল উদ্দিন বাংলাদেশ সার্ভিস রুলস (বি.এস.আর) পার্ট- ১ বিধি-৭১ মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ তার বিরুদ্ধে জামিন নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে। ইতোমধ্যে পূর্ণ বেতন-ভাতা গ্রহণ করে থাকলে তা সমন্বয় করতে হবে।

 

এ বিষয়ে জানতে রৌমারী সার্কেল সহকারী পুলিশ সুপার সোহেল উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

 

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনিও ফোন রিসিভ করেননি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!