স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মে, ২০২৩
স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী

নীলফামারীর ডোমারে স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী।

নীলফামারীর ডোমারে এক সন্তানের জননী কবিতা রানী(৩৫)নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী সুভাষ চন্দ্র শীল(৪২) এর বিরুদ্ধে।

বৃহস্পতিবার সন্ধায় জেলার ডোমার উপজেলার সদর ইউনিয়নের পাগলা বাজার এলাকার নাপিত পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত কবিতা রানী বোদা উপজেলার ফুলতলা নাউয়া পাড়া এলাকার বিরেন্দ্র শর্মার মেয়ে।

 

এ ঘটনায় ঘাতক স্বামী সুভাষকে আটক করেছে পুলিশ। আটক সুভাষ চন্দ্র ডোমার সদর ইউনিয়নের চিলাই নাপিত পাড়া এলাকার অভিনয় চন্দ্র শীল(ধুন্দু) এর ছেলে।

 

স্থানীয়রা জানায়, ২০০২ সালে সুভাষ চন্দ্র শীলের সাথে বোদা উপজেলার ফুলতলা এলাকার বিরেন্দ্র নাথের মেয়ে কবিতার সাথে বিয়ে হয়।

 

সংসার জীবনে জীবন চন্দ্র শীল (১৩) নামে এক পুত্র সন্তান রয়েছে তাদের বিয়ের পর থেকেই প্রতিনিয়ত তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

 

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরের দিকে ঝণের টাকা নিয়ে সুভাষের সাথে তার স্ত্রীর বাক বিতন্ডা ঘটে। এরেই এক পর্যায়ে সুভাষ তার স্ত্রীকে মারধর করার পাশাপাশি গলা টিপে ধরে এলোপাথারী কিল-ঘুষি মারতে থাকে।

 

মারধর করায় তার স্ত্রী অসুস্থ হয়ে পরে। বৃহস্পতিবার সন্ধ্যায় কবিতা রানী অনবরত বমি করতে থাকলে তার স্বামী সুভাষ তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

এ ঘটনায় ডোমার থানা পুলিশ দেবীগঞ্জ হাসপাতাল থেকে সুভাষকে আটক করে। নিহত কবিতা রানির ভাই সনাতন শর্মা বাদী হয়ে ডোমার থানায় সুভাষের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং -০৭।

ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান শুক্রবার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

 

খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে আসামি সুভাষ চন্দ্রকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে সুভাষ চন্দ্রকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!