ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মজুরি বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুর, সড়ক অবরোধ ও পুলিশের টিয়ারশেল ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ল সাত বছরে সমাধান হয়নি সেতু সংযোগ রাস্তার সমস‍্যা, দ্রুত সড়ক নির্মাণের দাবি এমপির চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলা: নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি ঈশ্বরদীতে সংঘর্ষের পর জামায়াত নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় হাসিনাকে ৮৪ মিশনের যেকোনো জায়গায় পেলে গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে

সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ

হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। শনিবার (১০ আগস্ট) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রধান বিচারপতির নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রোববার (১১ আগস্ট) সকালে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ নেবেন বলে সুপ্রিমকোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে।

বিচারপতি রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়াদাম কলেজে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি অব টাফ্টস ইউনিভার্সিটিতে মাস্টার্স এবং পিএইচডি সম্পন্ন করেন। সৈয়দ রিফাত আহমেদ ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন।

তিনি ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। তিনি হংকং এবং ওয়াশিংটন ডিসিতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার হিসেবে কাজ করেছেন।

তিনি ২৭ এপ্রিল ২০০৩ সালে বাংলাদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন। ২৭ এপ্রিল ২০০৫ সালে তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর থেকে হাইকোর্ট বিভাগেই দায়িত্ব পালন করে আসছেন।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে। তার মা জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ।

এর আগে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে সাড়ে তিন ঘণ্টা বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। বিক্ষোভের মুখে দুপুর আড়াইটার দিকে পদত্যাগ করেন প্রধান বিচারপতি মো. ওবায়দুল হাসান। এরপর বিকালে আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি পদত্যাগ করেন।

এই পাঁচ বিচারপতি হচ্ছেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

তবে বিএনপি সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আপিল বিভাগের একমাত্র বিচারপতি আশরাফুল কামাল পদত্যাগ করেননি। রাত ৯টার দিকে প্রধান বিচারপতিসহ ৬ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। পাশাপাশি নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ

আপডেট সময় : ১০:৫৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪