ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে বীরাঙ্গনা মোজেফা খাতুনের চিরবিদায়; রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন  রাজশাহী-চাঁপাই মহাসড়কে বেপরোয়া ডাম্প ট্রাকের দাপট, জনজীবনে আতঙ্ক যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কার ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ: লিটন-মিরাজের প্রতিরোধ ক্যানসার জয় করে ফিরেও ব্যর্থ ম্যাডিনসন, নির্বাচকদের দুষছেন সবাই নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় প্রতিরোধে মানদণ্ড পূরণে ব্যর্থ বাংলাদেশ যমুনা গ্রুপে বিশাল নিয়োগ, কাজ করার সুযোগ গাজীপুরে কাতারে ড্রাইভিং স্কুলগুলোর জন্য নতুন কঠোর নিয়ম জারি রাবিতে সাংবাদিকদের ওপর হামলা রিকশাচালক সেজেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ

সৃষ্ট বন্যা পানি কমছে এখন ভাঙন আতঙ্কে তিস্তাপাড়ে মানুষ

রংপুর থেকে হিমেল মিত্র
  • আপডেট সময় : ০২:০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ৩২৭ বার পড়া হয়েছে

সৃষ্ট বন্যা পানি কমছে এখন ভাঙন আতঙ্কে তিস্তাপাড়ে মানুষ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৃষ্ট বন্যা পানি কমছে এখন ভাঙন আতঙ্কে লালমনির হাটের তিস্তাপাড়ে মানুষ।

লালমনিরহাটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা কদিনের ভারি বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে নদী ভাঙনের তীব্র আতঙ্ক ছাড়াও নানা ধরনের ভোগান্তিতে রয়েছেন তিস্তাপাড়ের মানুষ।

আজ (২৭ আগস্ট) রবিবার সকাল থেকে ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার ৪১ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বসতবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে।

কিন্তু এখনো তলিয়ে রয়েছে চরাঞ্চলের আমন ক্ষেত ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলের রাস্তাঘাট। ফলে এখনো পানিবন্দি প্রায় ৫ হাজার পরিবার। আর দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট। চারপাশে পানি থাকায় গবাদিপশু নিয়েও চরম বিপাকে পড়েছেন তারা।

তবে জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সিংগীমারী ও সিন্দুর্না, আদিতমারী উপজেলার মহিষখোঁচা, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নে নদীর তীরবর্তী এলাকার পরিবারগুলোর মাঝে বিরাজ করছে নদী ভাঙনের আতঙ্ক।

লালমনিরহাট সদর উপজেলার আফছার আলী জানান, পর পর কয়েকবার বন্যার কবলে পড়ে তার ক্ষেত নষ্ট হয়ে গেছে। আর চলতি বন্যায় চরাঞ্চলে থাকা তিন বিঘা জমির আমন ক্ষেত এখনো পানিতে তলিয়ে আছে। এখন আমন চারা সংকটে পড়েছেন তিনি। কীভাবে আবার আমন চারা রোপণ করবেন, তা নিয়ে চিন্তায় আছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় নগদ ১৩ লাখ টাকা, ৪৫০ মেট্রিক টন চাল ও দুই হাজার প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবকটি (৪৪) গেট খুলে রাখা হয়েছে। আশা করা হচ্ছে, পানি ধীরে ধীরে কমে যাবে। এছাড়া নদীপাড়ের পরিস্থিতির খোঁজখবর সার্বক্ষণিক রাখা হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৃষ্ট বন্যা পানি কমছে এখন ভাঙন আতঙ্কে তিস্তাপাড়ে মানুষ

আপডেট সময় : ০২:০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩