ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কাকে হারিয়ে গোলের জোয়ারে বাংলাদেশ, কাটল ২৩ বছরের আক্ষেপ নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির উদ্বোধন করল ইরানের রেভল্যুশনারি গার্ড লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে পুলিশের জালে মাদক কারবারি ইয়াবাসহ আটক

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০৯:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে পুলিশের জালে মাদক কারবারি ইয়াবাসহ আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে পুলিশের জালে মাদক কারবারি ইয়াবাসহ আটক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভোরের আঁধার কাটতে না কাটতেই মাদক কারবারির গতিবিধি নজরে আসে পুলিশের। সন্দেহ হতেই তল্লাশি, আর তাতেই বেরিয়ে আসে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় মাসুদ রানা (৫১) নামের ওই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা একই এলাকার মৃত রশিদুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস দল ওই সময় নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাসুদ রানার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পড়ুন>>নেতানিয়াহুর অভিযোগ ভিত্তিহীন, প্রত্যাখ্যান করল কাতার

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাণীশংকৈলে পুলিশের জালে মাদক কারবারি ইয়াবাসহ আটক

আপডেট সময় : ০৯:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬