সুনামগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ ১৫ জন গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশের বিভিন্ন থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় সিআর পরোয়ানাভুক্ত-২ জন, সাজা পরোয়ানাভুক্ত-২ জন, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে-৮ জন (সদর-৬, বিশ্বম্ভরপুর-২), বিশেষ ক্ষমতা আইনে-৩ জনসহ মোট ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পড়ুন>>তাহিরপুরে খাস কালেকশনের নামে দুর্নীতি : জেলা প্রশাসকের কাছে অভিযোগ
উল্লেখ্য গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারী ছাত্র ও জনতার উপর হামলা, জখম করার অপরাধে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে ঐ ৮ জনকে গ্রেফতার করা হয়।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপরাধীদের গ্রেফতারে সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply