ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ ১৯ সেপ্টেম্বর সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান কাতারের শিক্ষা ছুটির মেয়াদ শেষ: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষক স্থায়ীভাবে বহিষ্কৃত নাটোরে ২০০ শিক্ষার্থীর হাতে পরিবেশ রক্ষায় নিম গাছের চারা বিতরণ  ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি নিশ্চিত করল একজনের মৃত্যু সবজির পর ডিমের বাজারে উত্তাপ: ডজনপ্রতি দাম পৌঁছাল ১৬৫ টাকায়, বিপাকে নিম্ন আয়ের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক, সাইবার আইন ও বুলিং নিয়ে আলোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জ: প্রার্থী বাছাইয়ে হিমশিম নেতৃত্ব আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে পুনরায় সরবরাহ শুরু

সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান কাতারের

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান কাতারের

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনধিকার প্রবেশ ও আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই পদক্ষেপকে সিরীয় আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে উল্লেখ করেছে। দোহা মনে করে, এ ধরণের আচরণ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরণের হুমকি।

কাতারের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা এই পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। বিশেষ করে ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তি বা ডিসএনগেজমেন্ট এগ্রিমেন্ট কার্যকর করতে ইসরায়েলি বাহিনীকে বাধ্য করার ওপর জোর দেওয়া হয়েছে। সিরিয়ার ভূখণ্ডে অব্যাহত হামলা ও সীমান্ত লঙ্ঘনের ঘটনা বন্ধে বিশ্বশক্তির কার্যকর ভূমিকা প্রয়োজন, যাতে এই অঞ্চলে নতুন কোনো সংঘাত বা উত্তেজনার আগুন ছড়িয়ে না পড়ে।

পড়ুন>>নাটোরে ২০০ শিক্ষার্থীর হাতে পরিবেশ রক্ষায় নিম গাছের চারা বিতরণ 

বিবৃতিতে সিরিয়ার অখণ্ডতা, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি কাতারের অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

এছাড়া, দেশটির সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থিতিশীলতা বজায় রাখার লড়াইয়ে সিরিয়ার জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে কাতার।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান কাতারের

আপডেট সময় : ০৬:৫২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬