সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে পথসভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে পথসভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে পথসভা অনুষ্ঠিত

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • প্রকাশিত : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে পথসভা অনুষ্ঠিত

 

 

 

সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে পথসভা অনুষ্ঠিত

 

 

 

সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর একাংশ) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন করার লক্ষ্যে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিনানই পূর্বপাড়ায় “ঢাকাস্থ চৌহালী কল্যাণ সমিতি”র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অংশগ্রহণে এ পথসভাটি একটি গুরুত্বপূর্ণ দাবিকে সামনে নিয়ে আসে।

 

 

পথসভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ চৌহালী কল্যাণ সমিতির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নজরুল ইসলাম মন্ডল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন।

 

 

এছাড়াও বিএনপি’র কেন্দ্রীয় নেতা মোখলেসুর রহমান আওরঙ্গ, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বুরহান উদ্দিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পড়ুন>>কুড়িগ্রামে সেনাবাহিনীর ট্রাফিক নিয়ন্ত্রণ ও বাজার নিরাপত্তায় টহল জোরদার

 

বক্তারা সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর একাংশ) আসনের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রশাসনিক ও ভৌগোলিক দিক থেকে এ আসনটির পুনর্বহাল অত্যন্ত জরুরি। এটি পুনর্বহাল হলে এলাকার জনগণের উন্নয়ন ও সেবা নিশ্চিত করা সহজ হবে বলে তারা মত প্রকাশ করেন।

 

 

 

মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, “অতীতে আপনারা দেখেছেন, মেজর (অব.) মনজুর কাদের রাস্তা নির্মাণ করেছিলেন, সে রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে চলাচল করতাম। কিন্তু গত ১৭ বছরে একটি রাস্তা, ব্রিজ, কালভার্ট কিছুই নির্মাণ করা হয়নি। আপনাদের এখানে গত ৬-৭ বছর ধরে একটি ব্রিজ নির্মাণ করে রেখে দেয়া হয়েছে, যা এখনো পর্যন্ত চলাচলের উপযোগী করা হয়নি। তাই যদি আপনার স্থানীয় এমপি পান, তার কাছে আপনাদের সুখ-দুঃখের কথা বলতে পারবেন।”

 

 

 

সভায় বক্তারা আসন পুনর্বহালের দাবিতে আরও বৃহৎ কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!