সিরাজগঞ্জে নাদিম হত্যা মানববন্ধনও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিরাজগঞ্জে নাদিম হত্যা মানববন্ধনও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

সিরাজগঞ্জে নাদিম হত্যা মানববন্ধনও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা  থেকে মো. লুৎফর রহমান লিটন
  • প্রকাশিত : শনিবার, ১৭ জুন, ২০২৩
সিরাজগঞ্জে নাদিম হত্যা মানববন্ধনও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে নাদিম হত্যা মানববন্ধনও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম খুনীদের ফাঁসির দাবী জানালেন সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকরা।

শনিবার (১৭ জুন) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে নাদিম হত্যার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচীতে বক্তারা এমন দাবী জানান।

এ সময় বক্তারা বলেন, একজন চেয়ারম্যানের অপকর্মের সংবাদ প্রকাশ করার কারণে নির্ভিক সাংবাদিক নাদিমকে রাতের অন্ধকারে কাপুরুষের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে।

চেয়ারম্যান ও তার ছেলে উপস্থিত থেকে এ হত্যাকান্ড ঘটিয়েছে। আজকে সিরাজগঞ্জের সাংবাদিকরা রাস্তায় নেমেছে সরকারের বিরুদ্ধে নয়, প্রশাসনের বিরুদ্ধে নয়। আমরা সন্ত্রাসীদের বিচারের দাবীতে রাস্তায় নেমেছি।

নাদিম হত্যার সাথে জড়িতরা কোনভাবেই যাতে ছাড়া না পায়, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেটি নিশ্চিতের দাবী জানান বক্তারা।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও বাংলানিউজের সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, হারুন-অর-রশিদ খান হাসান, সিনিয়র সাংবাদিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন,

প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, কালের কন্ঠ ও বিডিনিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার হীরক গুণ, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিটিভির প্রতিনিধি আমিনুল ইসলাম, মাছরাঙা টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জল,

যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, বিজয় টিভির প্রতিনিধি রোমান আহমেদ এবং আরটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়।

এ সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও সিরাজগঞ্জ বার্তার সম্পাদক আব্দুল হামিদ খান হীরা, সিনিয়র সাংবাদিক মৌলভী নজরুল ইসলাম, বাসসের সিরাজগঞ্জ প্রতিনিধি শহিদুল ইসলাম ফিলিপস দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, দৈনিক যমুনা প্রবাহের নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, বাংলা টিভির প্রতিনিধি মাসুদ রানা ওয়াসিম, দৈনিক যুগের কথার সিনিয়ল স্টাফ রিপোর্টার আহসান হাবিব মুন্না, নিউ নেশনের স্টাফ রিপোর্টার সেলিম রেজা, সময় টিভির স্টাফ রিপোর্টার রিংকু কুন্ডু,

এখন টিভির প্রতিনিধি রিফাত রহমান, সিরাজগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি অশোক ব্যানার্জি, দি ইন্ডিপেন্ডেন্টের প্রতিনিধি নজরুল ইসলাম, ভোরের দর্পনের প্রতিনিধি এস এম আল-আমিন, বৈশাখী টিভির প্রতিনিধি সুজিত সরকার, ঢাকা পোস্টের প্রতিনিধি শুভ কুমার ঘোষ, গ্লোবাল টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম, শাম্মী আহমেদ আজমীর, ৫২ টিভির আশিক ইমরানসহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!