সিরাজগঞ্জে জাল টাকার নোট টাকারসহ মূলহোতা গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিরাজগঞ্জে জাল টাকার নোট টাকারসহ মূলহোতা গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

সিরাজগঞ্জে জাল টাকার নোট টাকারসহ মূলহোতা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলা  থেকে মো. লুৎফর রহমান লিটন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
সিরাজগঞ্জে জাল টাকার নোট টাকারসহ মূলহোতা গ্রেফতার

সিরাজগঞ্জে জাল টাকার নোট টাকারসহ জাল টাকা তৈরির মূলহোতা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

 

বৃহস্পতিবার ১০/০৫/২০২৩ উল্লাপাড়া থানাধীন পঞ্চক্রোষী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া বসতঘর হতে সর্বমোট ৪,৫৬,০০০(চার লক্ষ ছাপান্ন হাজার) টাকার জাল নোট’সহ টাকা ছাপানোর বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

১০ মে ২০২৩ সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক নির্দেশনা প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ সামিউল আলম এর সার্বিক তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রওশন আলী এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম, এসআই (নিঃ) মোঃ ইশানুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ মিন্টু মিয়া, পিপিএমসহ সঙ্গীয় ডিবি’র অফিসার ও ফোর্স উল্লাপাড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।।

এ অভিযানে গ্রেফতার কৃত আসামী মোঃ ফরিদুল ইসলাম(২১), পিতা-মোঃ কালাচাঁন, মাতা-মোছাঃ ফরিদা খাতুন, সাং-মাটিকুরা মাঠপাড়া, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, সে প্রায় দেড় বছর যাবৎ আসামী তার নিজ বসতবাড়িতে জাল টাকার বিভিন্ন ধরণের নোট তৈরি করে পাশ্ববর্তী টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ বিভিন্ন জেলায় স্বল্প মূল্যে জাল নোট বিক্রি করত।

তারা আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে আসামী ০২(দুই) কোটি টাকার জাল নোট ছাপানোর মিশন গ্রহণ করেছিলো।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সার্বিক আইনানুগ প্রস্তুতি শেষে বিজ্ঞ আদালতে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

Please Share This Post in Your Social Media

One response to “সিরাজগঞ্জে জাল টাকার নোট টাকারসহ মূলহোতা গ্রেফতার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!