সিরাজগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষে দুই কর্মী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিরাজগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষে দুই কর্মী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের

সিরাজগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষে দুই কর্মী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২ মার্চ, ২০২৬
মুলাদীতে ছাত্রদল ও  ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে আহত ২৫
প্রতিকী ছবি

 

 

 

সিরাজগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষে দুই কর্মী নিহত

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন।

 

 

 

 

জেনে নিন সাহরি, ইফতার ও নামাজের সময়সুচী

সাহরীর শেষ সময় : ৪:০৭
ইফতারের সময় : ৬:৩৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:১৩
  • দুপুর ১২:০৭
  • বিকেল ৪:৩৯
  • সন্ধ্যা ৬:৩৮
  • রাত ৭:৫৬
  • ভোর ৫:৩২
  • আল্লাহ্ সর্ব শক্তিমান।

 

 

 

সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।

পড়ুন>>এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতার সুখবর

 

 

 

 

 

নিহতরা হলেন গোয়ালপাড়া গ্রামের মৃত মমছের আলীর ছেলে ইসমাইল (৭০) এবং মৃত ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)। তারা উভয়েই বিএনপির কর্মী বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে।

 

 

 

 

 

 

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোয়ালপাড়া গ্রামের প্রায় ৫ বিঘা আয়তনের একটি খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী ও বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিকের মধ্যে বিরোধ চলে আসছিল।
আছমত আলী বিগত ১৫–১৬ বছর ধরে গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে পুকুরটি চাষাবাদ করতেন।

পড়ুন>>আ.লীগ নেতার গোডাউনেই লুকানো ছিল টিসিবির তেল!

 

 

 

 

 

 

২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটি লিজ নেন।
সোমবার সকালে আবু বক্কার সিদ্দিকের লোকজন মাছ ধরার জন্য পুকুরে জাল ফেললে আছমত আলীর লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাসুয়া, দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

 

 

 

 

 

 

 

সংঘর্ষে আওয়ামী লীগ সমর্থিত ৪ জন এবং বিএনপি সমর্থিত ৭ জন গুরুতর আহত হন। ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

 

 

 

 

 

 

 

 

দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল মারা যান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ এবং আব্দুস সালাম মারা যান সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল এ।

 

 

 

 

 

 

রায়গঞ্জ থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, পুকুর দখল ও লিজ সংক্রান্ত বিরোধ থেকেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

 

 

 

 

 

আরও পড়ন>>চার আসনে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

 

 

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান বলেন, “খাস পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

 

 

 

 

 

 

 

 

পুলিশ জানায়, একই পুকুর দখলকে কেন্দ্র করে ২০০৭ সালেও ফজলার রহমান নামে এক ব্যক্তি নিহত হন। দীর্ঘদিন ধরেই এ পুকুরটি এলাকায় সহিংস দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু হয়ে আছে।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!