ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত জলবায়ুর হুমকিতে আশাশুনি: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কিশোর শক্তি সিডিএ স্কুলের ইংরেজি মাধ্যম বন্ধের প্রতিবাদে অভিভাবকদের স্মারকলিপি সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-২ গোলে হারল পাকিস্তান পদত্যাগের পথে মার্কো রুবিওসহ ট্রাম্প প্রশাসনের পাঁচ শীর্ষ কর্মকর্তা মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির

সাবেক প্রতিমন্ত্রীর ছেলে সাফায়াত বিন জাকির গ্রেফতার

রাজিবপুর থেকে তরিকুল ইসলাম তারা
  • আপডেট সময় : ১১:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

সাবেক প্রতিমন্ত্রীর ছেলে সাফায়াত বিন জাকির

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রতিমন্ত্রীর ছেলে সাফায়াত বিন জাকির গ্রেফতার

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়াত বিন জাকিরকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও থানা পুলিশ বুধবার (৫ ফেব্রুয়ারি) দক্ষিন বনশ্রী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে দক্ষিন বনশ্রীর একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ অনুসন্ধান ও নজরদারির পর আইনশৃঙ্খলা বাহিনী সঠিক তথ্যের ভিত্তিতে সাফায়াত বিন জাকিরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাফায়াত বিন জাকিরের বিরুদ্ধে দুটি থানায় মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা খিলগাঁও থানায় এবং বাকি দুটি মামলা কুড়িগ্রামের রৌমারী থানায় রুজু করা হয়েছে। তবে ঠিক কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

পড়ুন>>তাহিরপুর নির্বাচন অফিসে অফিস গার্ডকে টাকা না দিলে মিলছে না জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড

গ্রেফতারের পর তাকে খিলগাঁও থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আমরা সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছি এবং তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সাবেক প্রতিমন্ত্রীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে গ্রেফতারের পর ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এবং বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, সাফায়াত বিন জাকিরের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর প্রকৃতি ও অভিযোগের বিস্তারিত তথ্য খুব শিগগিরই গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাবেক প্রতিমন্ত্রীর ছেলে সাফায়াত বিন জাকির গ্রেফতার

আপডেট সময় : ১১:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫