সাপাহারে মাছ ব‍্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাপাহারে মাছ ব‍্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  তাড়াশে দুঃস্থ ও অতিদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

সাপাহারে মাছ ব‍্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • প্রকাশিত : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
সাপাহারে মাছ ব‍্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নওগাঁর সাপাহারে বাজার মাছ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ার প্রতিক নিয়ে ৭৭ ভোট পেয়ে সভাপতি পদে সফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে গরুগাড়ী প্রতিক নিয়ে ৭৮ ভোট পেয়ে খাইরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সোমবার উপজেলার বাজার মাছ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে উপজেলা সমবায় দপ্তরের সহযোগিতায় সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য সমিতির অস্থায়ী অফিস কক্ষে ১৪৫ জন সমিতির ভোটার সদস্যের মধ্যে ১৪৪ জন তাদের ভোটাধিকার প্রদান করেন। এর মধ্য ১৬ টি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়। যাতে সর্বমোট ভোট পরেছে ৯৯ দশমিক ৩১ শতাংশ।জেনে নিন>>অবশেষে খুলে দিলো বাংলাদেশ ও ভারতের বর্ডার হাট 

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) এস এম জাহাঙ্গীর। ভোট সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি ধন্যবাদ জানিয়ে ফলাফল ঘোষণা দেন।

উক্ত নির্বাচনে ৭ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৪ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে সমিতির সাবেক সভাপতি সফিকুল ইসলাম (চেয়ার) ৭৭ ভোট পেয়ে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হালিম (মাছ) ৬৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে খাইরুল ইসলাম (গরুগাড়ী) ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিউর রহমান (মতি) (আনারস) ৬২ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে আজিজুর রহমান (ছাতা) ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাতাব উদ্দীন (তালাচাবি) পেয়েছেন ৭০ ভোট। প্রচার সম্পাদক পদে মাহফুজুল ইসলাম (মোরগ) ১১২ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মামুনুর রশীদ সোবহান (মোটরসাইকেল) পেয়েছেন ৩০ ভোট। ক্রীড়া সম্পদক পদে আব্দুল কালাম আজাদ (ফুটবল) ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শের মোহাম্মদ (ফ্যান) পেয়েছেন ৫৬ ভোট। দপ্তর সম্পাদক পদে আব্দুর রহমান (হাঁস) ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাল বাবু (মই) পেয়েছেন ৬২ ভোট। সহ-সম্পাদক পদে আব্দুল কুদ্দুস (হরিণ) ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন (গোলাপ ফুল) পেয়েছেন ২৭ ভোট।

অপরদিকে কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান ও
সাংগঠনিক সম্পাদক পদে তোজাম্মেল হকের কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দীতায় পূর্বেই নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!