সাপাহারে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-৫ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাপাহারে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-৫ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ

সাপাহারে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-৫

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • প্রকাশিত : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
সাপাহারে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৫

সাপাহারে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে ৫জন আহত হয়েছে।

নওগাঁর সাপাহারে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গোয়ালা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এতে বিএনপির পাঁচজন কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

আহতরা হলেন, সাপাহার বাজারের মৃত মোহাম্মদ আলীর ছেলে আবু কাহার সিদ্দিক, মোজাম্মেল হকের ছেলে রওশন জামিল, আশরাফ আলীর ছেলে আলাউদ্দিন।

পড়ুন>>রোহিঙ্গারা হয়ে উঠতে পারে ইসরাইলীদের অনুরূপ

আঃ কাউয়ুমের ছেলে আব্দুল মালেক ও হাবিবুরের ছেলে তোফাজ্জল। এদের সকলের বাড়ি গোয়ালা গ্রামে।

 

 

জানা যায়, সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার গোয়ালা ইউনিয়নের ৭ টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে গোয়ালা উচ্চ বিদ্যালয় মাঠে সভার আয়োজন করা হয়।

এসময় গোয়ালা ১ নম্বর ওয়ার্ড কমিটির গঠন কে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয় নেতা-কর্মীরা।

এতে করে পাঁচজন কর্মী আহত হলে তাদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

পরে জেলা নেতাদের উপস্থিততে পরিস্থিতি স্বাভাবিক হলে ১ নম্বর ওয়ার্ড কমিটি গঠন স্থগিত রেখে বাকি ৬ টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।

এবিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান কল্লোল বলেন, নিজেদের মধ্যে ভুলবোঝাবুঝির কারনে হাতাহাতির ঘটনা ঘটেছে।

এতে কয়েকজন কর্মী আহত হয়েছে। এর মধ্যে একজনের মাথায় সেলাই লেগেছে। অন্যকর্মীরা সামন্য আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্যপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

এ কারণে ১ নম্বর ওয়ার্ড কমিটি স্থগিত রেখে বাকি ৬ টি ওয়ার্ডের কমিটি শান্তিপূর্ণ ভাবে গঠন করা হয়েছে।

এবিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেনু বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

এঘটনায় একজন গুরুতর আহত হয়েছে আরও কয়েকজন সামান্য আহত হয়েছে। ৭ টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড বাদ রেখে ৬ টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!