সাপাহারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাপাহারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব

সাপাহারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
সাপাহারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নওগাঁর সাপাহারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নওগাঁর সাপাহারে পুকুর ও নদীর পানিতে ডুবে হাবিবা (২) ও আসাদুল (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুরা হলেন উপজেলার শিমুলডাংগাঁ মধ্য রামাশ্রম গ্রামের খাইরুল ইসলামের মেয়ে হাবিবা (২) ও হাপানিয়া কুৃর্তিপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে আসাদুল (৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার শিমুলডাংগাঁ মধ্য রামাশ্রম গ্রামে নিজ বাড়িতে শিশু হাবিবাকে বাড়িতে রেখে মাঠ থেকে ছাগল আনতে যায় তাঁর মা হালিমা খাতুন।

বাড়িতে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে হালিমা। একপর্যায়ে শিশু হাবিবাকে পুকুরের পানিতে ভাসতে দেখে প্রতিবেশীরা। পরে পানি থেকে তুলে আনেন তারা।

এসময় পুকুরে ভাসমান অবস্থায় দেখে তাঁরা বুঝতে পারেন পানিতে ডুবে মারা গেছে শিশু হাবিবা।

অপরদিকে উপজেলার কলমুডাঙ্গা বড়িপাড়া গ্রামে নানি বাড়িতে বেড়াতে এসে ওইদিন দুপুর দেড়টার দিকে পূণর্ভবা নদীতে গোসল করতে যায় আসাদুল।

এসময় সাঁতার না জানায় নদীর গভীরে পানিতে তলিয়ে যায় শিশু আসাদুল। সেখানেই পানিতে ডুবে তার মৃত্যু হয়।

পাতাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাতাড়ী ইউনিয়নের কলমুডাঙ্গা এবং শিমুলডাংগাঁ গ্রামে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর বলেন, এখনো বাচ্চাদের অবিভাবক কেউ আসেনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!