ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবিপ্রবিতে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ, হল সভাপতি ছুরিকাহত স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৫ কর্মী আওয়ামী লীগের সন্ত্রাসবাদী রাজনীতির নেপথ্যে বহাল সেই পুরোনো নেটওয়ার্ক রাজনৈতিক শরিকদের সাথে দূরত্ব কমাতে উদ্যোগী বিএনপি চাকরির বিজ্ঞাপনের আড়ালে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে চীন: সিএনএন যোগদানের দুই মাসেও বেতন পাননি ১২ হাজার ৮৩০ শিক্ষক নীলফামারী স্টেশনে হারানো মোবাইল উদ্ধার, নেদারল্যান্ডসের নাগরিককে ফিরিয়ে দিল রেলওয়ে কর্মীরা তাহিরপুরে গাঁজাসহ মাদক ব‍্যবসায়ী ইসলাম গ্রেপ্তার

সাংবাদিককে হুমকি দিয়ে হাত জোড় করে মিমাংসার প্রস্তাব হিরো আলমের

নাটোর থেকে বেল্লাল হোসেন বাবু
  • আপডেট সময় : ১০:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২ ২১০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ায় এক সাংবাদিককে হুমকি দিয়ে বিপাকে পড়ে থানায় হাজিরা দিতে এসে হাত জোড় করে মিমাংসার প্রস্তাব দিলেন আলোচিত ও সমালোচিত আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম। তিনি জেলার নন্দীগ্রাম থানায় গিয়ে হাজিরা দিয়েছেন। জিডির তদন্তের স্বার্থে তাকে থানায় ডাকা হয়। এসময় হাত জোড় করে মিমাংসার প্রস্তাব দেন তিনি।

সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সংবাদকর্মী এমদাদুল হককে হুমকির দেন।এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক  জিডি করেন। তদন্তের স্বার্থে বুধবার (২৬ অক্টোবর) বিকেলে থানায় হাজির হন হিরো আলম।

এসময় থানার ওসি মো. আনোয়ার হোসেন, পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্ত্তী, জিডির তদন্তকারী কর্মকর্তা এটিএম রফিকুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল, আব্দুল আহাদ প্রমুখ উপস্থিত ছিলেন ।

সকলের উপস্থিতিতে জিডির বিষয়ে মিমাংসার প্রস্তাব দেন হিরো আলম। এসময় থানার ওসি তাকে বলেন, জিডি আদালতে পাঠানো হয়েছে। তদন্তের জন্য আপনাকে থানায় ডাকা হয়েছে, মিমাংসার জন্য না।

জানা গেছে, হিরো আলম ও তার সাবেক দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান জিমুকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক এমদাদুল। গত ২৭ জুলাই ওই সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেন হিরো আলম। হুমকির একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ৩০ জুলাই নন্দীগ্রাম থানায় জিডি করেন সাংবাদিক।

থানায় এসে হিরো আলম সাংবাদিকদের বলেন, সাংবাদিকরা যা ইচ্ছে তাই করবে নাকি? আমার মন্তব্য না নিয়েই সংবাদ প্রকাশ করেছে। বকাবকি করে কি অন্যায় করেছি? আমার ফোন নম্বর ফেসবুকে দিয়ে সাংবাদিকরা কি অপরাধ করেনি?

জিডির তদন্তকারী কর্মকর্তা এটিএম রফিকুল ইসলাম বলেন, মিমাংসা করতে ডাকা হয়নি। সাংবাদিকের জিডির বিষয়ে তদন্তের স্বার্থে হিরো আলমকে থানায় ডেকেছি।

জিডির বাদী সাংবাদিক এমদাদুল হক বলেন, আমি জিডি করেছি, যা হবার আদালতে হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিককে হুমকি দিয়ে হাত জোড় করে মিমাংসার প্রস্তাব হিরো আলমের

আপডেট সময় : ১০:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২