সরিষাবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রেক্ষাপট: অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ

সরিষাবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

সরিষাবাড়ি (জামালপুর) থেকে সাইদ মাহমুদ
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
সরিষাবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

 

সরিষাবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

 

জামালপুরের সরিষাবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি, দৈনিক ইত্তেফাক ও মাইটিভির উপজেলা প্রতিনিধি, কবি ও গীতিকার এ এস এম জুলফিকুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে সরিষাবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে শোকসভার আয়োজন করা হয়।

সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এস এম ইব্রাহীম হোসাইন লেবুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাংবাদিক এম এ রউফ, জহুরুল ইসলাম ঠাণ্ডু, সোলায়মান হোসেন হরেক, মমিনুল ইসলাম কিসমত, আবুল হোসেন, শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, গুলজার হোসেন, শিক্ষক ফরিদুল ইসলাম, ক্রীড়া সংগঠক মকবুল হোসেন ও মরহুমের পুত্র ওমর ফারুক হিমেল প্রমুখ।

পড়ুন>>কুড়িগ্রামের দারিদ্র বিমোচনে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবি

শোকসভা সঞ্চালনা করেন সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর। দোয়া পরিচালনা করেন রেলওয়ে স্টেশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাও. জুনায়েদ আহমেদ।

শোকসভায় বক্তারা কবি, সাংবাদিক ও গীতিকার জুলফিকুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন। সেইসাথে শোকসভার আয়োজনকে সাধুবাদ জানিয়ে আগামীদিনে ঐক্যবদ্ধ সাংবাদিকতা বজায় রাখতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!