সরিষাবাড়ীতে মোটর শোভাযাত্রা ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে মোটর শোভাযাত্রা ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ ১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা ১৮ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী দুই স্ত্রীর হাতাহাতি ও উত্তেজনার জেরে জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান শুভ সকাল; আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের

সরিষাবাড়ীতে মোটর শোভাযাত্রা ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
সরিষাবাড়ীতে মোটর শোভাযাত্রা ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে মোটর শোভাযাত্রা ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ অধ্যক্ষ মোঃ আবদুর রশীদএর নৌকা প্রতীকে মনোনয়নের দাবীতে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে দেড় সহশ্রাধিক মোটর শোভাযাত্রা ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ভাটারা কলেজ মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র, সরকারের বহুমূখী উন্নয়ন প্রচার এবং জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আলহাজ অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ এর নৌকা প্রতীকে মনোনয়নের দাবীতে পিংনা হতে একটি মোটর শোভাযাত্রা শুরু করে।

উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাটারা কলেজ মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ ছরোয়ার জাহানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং তেঁজগাও থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি পৌর মেয়র মনির উদ্দিন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. হারুন অর রশীদ। সরিষাবাড়ী কলেজের উপাধ্যক্ষ ও পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজানএর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম নিটোল, ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম দুলাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ঠাকুর প্রমূখ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরিষাবাড়ী আসনে নৌকা প্রতীকে আলহাজ অধ্যক্ষ মোঃ আবদুর রশীদএর মনোনয়নের দাবীতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!