সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা-জনতার মহা-সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা-জনতার মহা-সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা-জনতার মহা-সমাবেশ অনুষ্ঠিত

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা-জনতার মহা-সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা-জনতার মহা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি এ বিশাল মুক্তিযোদ্ধা-জনতার মহা-সমাবেশের আয়োজন করেন।

“সন্ত্রাস, দুর্নীতি, মাদক, বেকারত্ব, জঙ্গিবাদ ও রাজাকারমুক্ত সরিষাবাড়ী গড়তে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি’র বিশাল মুক্তিযোদ্ধা-জনতার মহা-সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে সরিষাবাড়ী ঐতিহাসিক রেলওয়ে ময়দান মাঠে সরিষাবাড়ী আওয়ামী পরিবার এর ব্যানারের আয়োজনে বিশাল মুক্তিযোদ্ধা-জনতার মহাসামাবেশ অনুষ্ঠিত হয়।

মহাসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি।

আরো বক্তব্য রাখবেন, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তাইফুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক প্রভাষক খোরশেদ আলম ভিপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজল হোসেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, এডভোকেট মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি ও মহাদান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি আজমত আলী মাস্টার,

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি ভিপি বক্তব্য রাখেন।

মহাসমাবেশটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর কালাচাঁন পাল।

এতে বীর মুক্তিযোদ্ধাগণ, দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্মথক বৃন্দ সহ সাধারন ভোটার নর-নারী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মহা সমাবেশে বলেন – উন্নয়নের ধারা অব‍্যাহত রাখতে নৌকা প্রতীককে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!