সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বাসী মাংস বিক্রি করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
সরিষাবাড়ি (জামালপুর) সাইয়্যেদ মাহমুদ
- আপডেট সময় : ০৯:৩০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ২৮০ বার পড়া হয়েছে
জামালপুরে সরিষাবাড়ীতে বাসী মাংস বিক্রি করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
সরিষাবাড়ীতে গরুর বাসী মাংস বিক্রি করার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার ৯মে পৌর শহরস্থ আরামনগর বাজারে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুসারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূৃমি) ও ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন। এসময় উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ও থানা পুলিশ সদস্যরা আদালত পরিচালনা করতে সহায়তা করেন।
আদালত পরিচালনাকালীন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন নিউজ টু নারায়ানগঞ্জ কে জানান, দেখা যায় গরুর বাসী মাংস দোকানে বিক্রী হচ্ছে, পশুখাদ্যে বিক্রির অনুমোদন নেই দোকানে, তামাকপণ্যের প্রচারণা করা হচ্ছে।
আদালত এসব দোষী ব্যক্তিতের সচেতন করা সহ দুইজনকে প্রাথমিকভাবে ৮ হাজার টাকা জরিমানা প্রদান করেছে।
তবে, আইন মেনে গরু জবাই ও বিক্রিসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের বিষয়ে আদালতের এ ধারা চলমান থাকবে বলে জানান তিনি।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























