সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু: উদ্ধার কাজ অব্যাহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু: উদ্ধার কাজ অব্যাহত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বজুড়ে ৪২ লাখ মানুষের পাশে কাতার রেড ক্রিসেন্ট: ২০২৬ সালের অর্জনের চিত্র আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা গাজীপুরে স্কুলছাত্র নিখোঁজ: বিদ্যালয়ের পাশের ছাদে মিলল রক্তমাখা পোশাক দিল্লি প্রিমিয়ার লিগে মর্মান্তিক দুর্ঘটনা: বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী

সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু: উদ্ধার কাজ অব্যাহত

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
৩ ঘণ্টা যাবৎ এই উদ্ধার কাজ চলছে এবং অব্যাহত রয়েছে।

জামালপুরের সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। ৩ ঘণ্টা যাবৎ এই উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

সরিষাবাড়ীতে পানিতে ডুবে আলিফ (৭) নামে শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামের সাজু মিয়ার বাড়ীতে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর শিশু আলিফ অন্যান্য ছেলেমেয়েদের সাথে ঝিনাই নদীতে গোসল করতে যায়। গোসল করে সবাই পাড়ে উঠিয়ে এলেও আলিফ পানিতে ডুবে যায়।

অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে সংবাদটি জানায় এলাকাবাসী। পরে জামালপুর হতে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়। ডুবুরিরা বিকেল ৫টা হতে এ উদ্ধার কাজ শুরু করে এবং এখনো অব্যাহত আছে।

এবিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র(ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন আলিফ নামে শিশুটি তার নানার বাড়ীতে বেড়াতে এসে ছিল। সে পিংনা ইউনিয়নের মেদুর গ্রামে লাবলু মিয়ার ছেলে।

জানা গেছে, আজ বেলা সাড়ে ১২ দিকে অন্যান্য শিশুদের সাথে সে ঝিনাই নদীতে গোসল করতে আসে এবং নদীর পানিতে ডুবে যায়।

পরে স্থানীয়রা নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে, পরে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে অবগত করে। আমরা সংবাদ পেয়ে জামালপুর জেলা ফায়ার সার্ভিস ইউনিট হতে ডুবুরি এনে শিশুটির লাশ উদ্ধারের চেষ্টা করছি।
৩ ঘণ্টা যাবৎ এই উদ্ধার কাজ চলছে এবং অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!