দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি কোরবানির গোস্ত নিয়ে হাজির হন ঝিনাইগাতীর ইউএনও : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি কোরবানির গোস্ত নিয়ে হাজির হন ঝিনাইগাতীর ইউএনও : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট

দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি কোরবানির গোস্ত নিয়ে হাজির হন ঝিনাইগাতীর ইউএনও

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : রবিবার, ৮ জুন, ২০২৫
দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি কোরবানির গোস্ত নিয়ে হাজির হন ঝিনাইগাতীর ইউএনও

 

 

 

দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি কোরবানির গোস্ত নিয়ে হাজির হন ঝিনাইগাতীর ইউএনও

 

 

দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি কোরবানির গোস্ত নিয়ে হাজির হন ঝিনাইগাতীর ইউএনও।
ঈদ-উল-আজহার পরদিন, আজ (৮ জুন) রবিবার, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদের দেয়া কোরবানির গোস্ত বিতরণ করতে ঝিনাইগাতী উপজেলার দরিদ্র পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশরাফুল আলম রাসেল।

 

 

 

তিনি উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের অসহায় ও দুস্থ ১৫০টি পরিবারের মাঝে এসব কুরবানির গোস্ত বিতরণ করেন বলে।

 

 

খবর নিয়ে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম, নয়া রাংটিয়া, ভারুয়া, পূর্ব গজারীকুড়া আশ্রয়ণ ও গুচ্ছগ্রামের ১২০টি পরিবার এবং উপজেলার অন্যান্য আরও ৩০টি পরিবারের মাঝে এসব গোস্ত বিতরণ করা হয়। তিনি প্রত্যেক পরিবারের দরজায় গিয়ে নিজ হাতে কুরবানির মাংস তুলে দেন এবং প্রত্যেকের সাথে আন্তরিকভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

 

 

গোস্ত পেয়ে গুচ্ছগ্রামের এক মহিলা বলেন, “ভাবছিলাম, আমগোর কথা কেউ ভাবে না? কিন্তু এবার ইউএনও স্যার যেইভাবে বাড়িত আইস্যা ডাক দিয়ে গোস্তের প্যাকেট হাতে দিল। এইরহম আর আগে কেউ গোস্ত দিতে বাড়ি বাড়ি আহে নাই! আমরাও গোস্ত খাবার পাই নাই।

 

 

দোয়া করি, আল্লাহ যেন ইউএনও স্যারকে সব সময় গরিব-দুখির লগে থাকার তৌফিক দান করেন।

 

 

স্থানীয় বাসিন্দারা ইউএনও মো. আশরাফুল আলম রাসেলের এই আন্তরিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক প্রশাসনিক কর্মকাণ্ড মানুষকে রাষ্ট্রের প্রতি আস্থাশীল করে তোলবে।

 

 

ঝিনাইগাতী উপজেলার (ইউএনও) আশরাফুল আলম রাসেল বলেন, “ঈদের আনন্দ যেন প্রান্তিক ও অসহায় মানুষদের মাঝেও পৌঁছে , সেটাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাইনি কেউ এই উৎসব থেকে বাদ থাকুক।

পড়ুন>>কুড়িগ্রামে ৬ হাজার দুঃস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!