সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্যপদে সর্বোচ্চ শিক্ষক নিয়োগের দাবীতে সুনামগঞ্জ মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্যপদে সর্বোচ্চ শিক্ষক নিয়োগের দাবীতে সুনামগঞ্জ মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রবিবার ৯ আগস্ট ২০২৬; আজকের রাশিচক্র: কেমন কাটবে আজকের দিনটি রবিবার, ৯ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ রবিবার ৯ আগষ্ট: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৯ আগষ্ট: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে রাতের আধাঁরে গেইট নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্যপদে সর্বোচ্চ শিক্ষক নিয়োগের দাবীতে সুনামগঞ্জ মানববন্ধন

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্যপদে সর্বোচ্চ শিক্ষক নিয়োগের দাবীতে সুনামগঞ্জ মানববন্ধন

”মুজিব বর্ষের অঙ্গীকার থাকবে না কেউ বেকার” এই শ্লোগান নিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২২ এর বিপরীতে শূন্যপদে সর্বোচ্চ শিক্ষক নিয়োগের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলার সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের চাকুরী প্রত্যাশীবৃন্দের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের চাকুরী প্রত্যাশীবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, দিপাল ভট্রাচার্য্য,মোশারফ মিয়া,নুরুল হক,আলমগীর,হাকিম উল্ল্যাহ,রনি দাস,মিসবাহ,জাকির হোসেন,সুজিত,নজির,রুপম লিটন,আউয়াল ও নান্টু প্রমুখ।

বক্তারা বলেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনগনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামীলীগ যদি সরকার গঠন করতে পারে তাহলে ঘরে ঘরে সরকারী চাকুরীর ব্যবস্থা করে দিবেন। কিন্তু বর্তমান সরকারের প্রায় একটাান তেরবছর অতিবাহিত হলেও আজো সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। তারা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনায়নের সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫৮ হাজার সরকারী শিক্ষক পদে নিয়োগ দেয়া হবে। কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মাষ্টার্স পরীক্ষা শেষ করে মেধা থাকার পরও সরকারী চাকুরীতে প্রবেশের কোন সুযোগ পাচ্ছেন না। ইতিমধ্যে অনেক শিক্ষার্থীদের সরকারী চাকুরীর বয়সসীমা শেষ হচ্ছে।

তাই অবিলম্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক প্রায় ৫৮ হাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদানের জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!