সমাজসেবক আমিনুল হক সওদাগর আর নেই, জানাজা শুক্রবার
- আপডেট সময় : ০৭:০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সমাজসেবক আমিনুল হক সওদাগর আর নেই, জানাজা শুক্রবার
চট্টগ্রাম নগরীর ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের ফকির পাড়া সমাজের সভাপতি আমিনুল হক সওদাগর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ফকির পাড়ার প্রয়াত আবদুল হকের সন্তান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
পড়ুন>>কাউনিয়ায় পিএফজি ও ওয়াইপিজি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
পরিবার ও আত্মীয় সূত্রে জানা গেছে, জীবনাবসানের পর মরহুমের জানাজার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা দুপুর ২টা ২০ মিনিটে হাজী ক্যাম্প মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আমিনুল হক সওদাগরের প্রয়াণে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে ফকিরপাড়া সমাজসহ এলাকার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























