ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডুয়েটে ৩৭টি পদে জনবল নিয়োগ: আবেদনের সময়সীমা ২ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে কাতারের ভূয়সী প্রশংসা ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জের এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ-তরুণী নিহত ইরানের হরমোজগানে গভীর রাতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ বিতর্কের মুখে এনভিডিয়ার সিইও পদ থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগ এলপিজির দাম কেন বেড়েছে, ব্যাখ্যা দিল লোয়াব ইরানের সঙ্গে আর শান্তিচুক্তির দরকার নেই: ট্রাম্প খুলনার রূপসায় গুলি করে বিএনপি নেতাকে প্রাণনাশের ঘটনা তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে নাট্যোৎসব ও কনসার্টের জমজমাট শুক্রবার

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগদান শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় তিনি আন্তালিয়া বিমানবন্দর থেকে রওনা হয়ে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

পড়ুন>>রাজধানীতে নাট্যোৎসব ও কনসার্টের জমজমাট শুক্রবার

তিন দিনের এই রাষ্ট্রীয় সফরের জন্য প্রধানমন্ত্রী গত ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র তৈরিতে এই সফর ছিল গুরুত্বপূর্ণ। এছাড়া বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারেও প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনায় অংশ নেন। গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মেলনের মূল কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী বাংলাদেশ প্যাভিলিয়ন এবং গ্রিন জোনে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বিশেষ প্রদর্শনী পরিদর্শন করেন। সেখানে তিনি দেশীয় পণ্যের বিশ্বমানের মান ও টেকসই প্রসারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন।

পড়ুন>>কুয়েতে নতুন যৌথ সামরিক কমান্ড কেন্দ্র গড়ছে জিসিসি

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৭:৫৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬