ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারীতে চোরাই ৪টি চার্জার ভ্যান ও ১টি ইজিবাইক উদ্ধার: গ্রেপ্তার ৩ মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার কাতারে লাইসেন্স হারালো আল লুলুয়াহ ম্যানপাওয়ার এজেন্সি প্রয়াত আশরাফুল হক ভরসার মৃত্যু বার্ষিকী পালন হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলে দোয়া মাহফিল নাটোরের বড়াইগ্রামে আবারও বাস সংঘর্ষ, নিহত ১ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ ঢাবিতে অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক দেশে মোট হামে ১০৪ জন এবং এর উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সড়ক দূর্ঘটনায় ডোমারের এক যুবকের মৃত্যু

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ১১:১৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে

সড়ক দূর্ঘটনায় ডোমারের এক যুবকের মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক দূর্ঘটনায় ডোমারে এক যুবকের মৃত্যু

নীলফামারী সৈয়দপুর মহাসড়কের শিমুলতলী নামক স্থানে মোটরসাইকেল আরোহী সুমন রায়ের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সুমন কুমার রায় (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত্যু সুমন রায় নীলফামারীর ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ঘুন্টিপাড়া এলাকার মৃত আনন্দ বর্মনের ছেলে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সৈয়দপুরে কাজ শেষ করে ডোমারের উদ্দেশ্য রওয়ানা দিলে সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের শিমুলতলী নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মুখোমুখি তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়।

এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পার্শ্ববর্তী ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পড়োন>>রানীশংকৈলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার 

সেখানেকার কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।পারিবারিক সুত্রে যানাযায় নিহত সুমন ডোমার থানা সহ বিভিন্ন থানায় অনলাইনে মামলার বিবরণ লেখা ও নথিভুক্ত করা সহ কম্পিউটার অপারেটরের কাজ করতেন।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক বা চালক কাউকে এখনো ধরা সম্ভব হয়নি।

পরিবারের লোকজন জানান, শুক্রবার (৪ অক্টোবর) বিকালে সদর ইউনিয়নের দোলাপাড়া পাটাকাটা শ্মশানে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী নিহত সুমন কুমার রায়ের মরদেহ চিতায় দাহ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সড়ক দূর্ঘটনায় ডোমারের এক যুবকের মৃত্যু

আপডেট সময় : ১১:১৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪