ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালদ্বীপে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতার কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত প্রতি বাংলাদেশির মাথায় ৬৪৬ ডলার বৈদেশিক ঋণ: বিশ্বব্যাংক দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট: সামনে বড় চ্যালেঞ্জ ৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ

রানীশংকৈলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৭:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে

রানীশংকৈলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রানীশংকৈলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ভ্যানগাড়িতে থাকা বস্তা ভর্তি প্যারেক মারা বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার(৩ অক্টোবর)উপজেলার হোসেনগাঁও দাখিল মাদ্রাসার সামনে থেকে এসব দেশীয় অস্ত্র এলাকাবাসীরা উদ্ধার করেন। সেইসাথে ভ্যান চালক ও তার সাথে থাকা আরও একজনকে আটক করেন। এ সময় আরো দু’জন পালিয়ে যায়।

পরে এলাকাবাসীরা ভ্যানভর্তি অস্ত্র জমা ও আটক দু’জনকে থানা পুলিশে সোপর্দ করেছেন।

স্থানীয়রা জানায়,এদিন ভোররাতে হোসেনগাঁও দাখিল মাদ্রাসার সামনে দিয়ে একটি ভ্যানগাড়ি যোগে বস্তায় দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে ভ্যানটিকে আটক করে।

এ সময় ভ্যানে থাকা বস্তা ভর্তি প্যারেক মারা বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়। কিন্তু ভ্যানচালক ও তার সহযোগীকে আটক করে ফেলে স্থানীয়রা। তারা ধারণা করছেন এলাকায় কোন বড় ধরণের নাশকতা সৃষ্টির জন্যই এসব দেশীয় অস্ত্র নিয়ে আসা হয়েছিল।

হোসেনগাঁও গ্রামের সহকারী শিক্ষক মোবারক হোসেন জানান, প্রতিটি দুই থেকে আড়াই হাত বাঁশের লাঠির একপাশে ৭ থেকে ৮ টি করে লোহার প্যারেক ঢুকানো রয়েছে। বড় ধরনের একটি গণ্ডগোল কিংবা নাশকতা সৃষ্টির জন্য কে বা কাহারা অস্ত্রগুলো তৈরি করে নিয়ে এসেছিল। এ নিয়ে বর্তমানে ওই এলাকায় মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, এলাকাবাসীরা প্যারেক মারা বাঁশের তৈরী অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং আটক দু’জনকে থানা পুলিশে সোপর্দ করেছে।

এলাকাবাসীর পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রানীশংকৈলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার 

আপডেট সময় : ০৭:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪