শ্রদ্ধা ও প্রার্থনায় কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপন
- আপডেট সময় : ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৩৬৮৫ বার পড়া হয়েছে
শ্রদ্ধা ও প্রার্থনায় কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপন
শ্রদ্ধা ও প্রার্থনায় কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপন।
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুড়িগ্রামে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
এরপর কুড়িগ্রাম কলেজ মোড়স্থ বিজয় স্মৃতি স্তম্ভে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি ও এনসিপি, এবি পার্টি, নাগরিক ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, কুড়িগ্রাম প্রেসক্লাব এবং নানা সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ুন>> ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকরা।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে স্বাধীনতার অর্জনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে বিজয়ের গৌরবময় ইতিহাস স্মরণ করে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























