শেরপুরে ২৬ শে মার্চ জেলা প্রশাসকের পুরস্কার পেল ১৭ মাসের ছোট্ট শিশু - ইশরাক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শেরপুরে ২৬ শে মার্চ জেলা প্রশাসকের পুরস্কার পেল ১৭ মাসের ছোট্ট শিশু - ইশরাক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

শেরপুরে ২৬ শে মার্চ জেলা প্রশাসকের পুরস্কার পেল ১৭ মাসের ছোট্ট শিশু – ইশরাক

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
শেরপুরে ২৬ শে মার্চ জেলা প্রশাসকের পুরস্কার পেল ১৭ মাসের ছোট্ট শিশু - ইশরাক

শেরপুরে ২৬ শে মার্চ জেলা প্রশাসকের পুরস্কার পেল ১৭ মাসের ছোট্ট শিশু – ইশরাক

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে শেরপুরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮ টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

এসময় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে ‘যেমন খুশি তেমন সাজ’ মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয়ের মাধ্যমে পুরো স্টেডিয়ামের গ্যালারি মানুষের নজর কাড়ে নিলেন ১৭ মাসের ছোট্ট শিশু মোঃ ইশরাক ইসলাম।

শিশু ইশরাকের অভিনয় দেখে মনোমুগ্ধ হন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এবং জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম।

অনুষ্ঠান শেষে ছোট শিশু ইশরাকের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম।

ইশরাকের বাবা মোঃ মমিনুল ইসলাম মমিন মা ইশরাত জাহান মল্লিকা তার দুইজনেই খুবই খুশি এবং আনন্দিত হয়ে বলেন, আমাদের ছেলে মাত্র গুটিগুটি পায় হাঁটা শিখেছে হাঁটতে শিখেই প্রথম বার অংশ গ্রহণ করে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও যেমন খুশি তেমন সাজে।

‘যেমন খুশি তেমন সাজ’ অংশ গ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আল্লাহর কাছে লাখ শুকরিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!