ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাংক খাতের মতো বীমা খাতেও লুটপাট চলছে: অর্থমন্ত্রী শিক্ষক সংকটের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান আসিফ নজরুলের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মন্তব্যটি ভুয়া সঞ্চয়পত্রের লেনদেনে ভোগান্তি কমাতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম বেসরকারি সংস্থা সেতুতে ১৬৯ পদে নিয়োগ, বেতন ও আবেদনের নিয়মাবলি কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৮ বস্তা সার জব্দ, ব্যবসায়ী ও ভ্যানচালকসহ চারজনকে জরিমানা

শীতের আমেজ প্রকৃতিতে আসতে শুরু করেছে: উত্তরাঞ্চলে তাপমাত্রা কমে আসছে

তেঁতুলিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২ ২১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধীরে ধীরে আবহাওয়া বদলাতে শুরু করেছে । ইতিমধ্যেই শীতের আমেজ প্রকৃতিতে এসেছে। বতর্মানে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা অনেকটাই কমে আসছে। শনিবার (২৯ অক্টোবর )পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এখন ক্রমেই রাত ও দিনের তাপমাত্রা কমতে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।এখন উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানের গ্রামাঞ্চলে শীতের আমেজ শুরু হয়ে গেছে। সকালে পড়ছে কুয়াশা দুপুরে থাকছে গরম। শেষ রাতে গায়ে কাঁথা, কম্বল জড়াতে হয়। ঢাকাতেও শেষ রাতে কাঁথা গায়ে তুলতে হচ্ছে।

গত শুক্রবার (২৮ অক্টোবর ) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছিল । একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার ঢাকায় (২৮ অক্টোবর )সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২৯ অক্টোবর ) আরও কমে ২১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, গতকাল শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক ছিলো। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ছিলো। আগামী তিন দিনের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি এমন থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বিদায় নেওয়ার পর সারাদেশ বৃষ্টিহীন। গত শুক্রবার সিলেট ও কুমিল্লায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শীতের আমেজ প্রকৃতিতে আসতে শুরু করেছে: উত্তরাঞ্চলে তাপমাত্রা কমে আসছে

আপডেট সময় : ০৯:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২